1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮৮ Time View

প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর, সোমবার এই রায় ঘোষণা করা হবে।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর, সোমবার এই রায় ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। বেলা ১২টা ৯ মিনিটে এ সিদ্ধান্ত জানানো হয়।

ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলটি তিন সদস্যের, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন রায় ঘোষণার তারিখ নির্ধারণের সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী দলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। তার সঙ্গে আরও ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম এবং ফারুক আহাম্মদসহ অন্যরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com