1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
১৭ বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে: আলমগীর আলো - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

১৭ বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে: আলমগীর আলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩২০ Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি মনোনীত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের সমর্থনে মহিলা সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, ১৭ বছর পর মানুষ বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। ২০১৮ সালে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে নারীর প্রতি যে বর্বর নির্যাতন হয়েছি সে ঘটনার নিন্দা জানিয়ে আগামী দিনে যাতে কোন নারীর প্রতি সহিংসতা না ঘটে বিএনপি সে বিষয়ে স্বোচ্চার রয়েছেন।

বুধবার বিকেল ৩ টায় উপজেলার চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।

নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, নোয়াখালী জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, ওমর ফারুক টপি, আবদুল্লাহ চেয়ারম্যান,হেলাল উদ্দিনসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, “১৯৯১ সালে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান প্রথমবার নির্বাচন করেন যখন সুবর্ণচরে সড়ক ও অবকাঠামো উন্নয়ন খুবই সীমিত ছিল। তিনি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, হিন্দু–মুসলিমসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বনদস্যু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচর উপজেলার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, উপজেলা বাস্তবায়ন ও সুবর্ণচর নামকরণ করে সুবর্ণচর উপজেলার চরাঞ্চলকে বাসযোগ্য করা, স্থানীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করণে সাহসী নেতৃত্ব দিয়েছেন আলহাজ্ব মোঃ শাহজাহান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলে নারীর অধিকার, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।

প্রধান বক্তা হারুনুর রশিদ আজাদ বলেন, সুবর্ণচরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং চরাঞ্চলের নানা সমস্যার সমাধানে আলহাজ মোঃ শাহজাহান অতীতে যে ভূমিকা রেখেছেন তা অনন্য। খুব শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে তিনি উন্নয়নবঞ্চিত সুবর্ণচরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে এ ব্যাপারে আমরা আশাবাদী।”
সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিপুল সংখ্যক নারী, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com