1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কবিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

কবিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View

কবিরহাট প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে এক তরুণী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রাম থেকে ওই কিশরোরকে আটক করে ভুক্তভোগী গৃববধূর স্বজন ও প্রতিবেশীরা।

সোমবার ওই ভুক্তভোগী বাদী হয়ে কবিরহাট থানায় জোর পূর্বক ধর্ষণ ধর্ষনের মামলা করেন। গ্রেফতার আরাফাত ইসলাম ওরফে সাকিব (১৭) বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বেচু মিয়ার নতুন বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ বছর আগে ভিকটিমের সঙ্গে একই উপজেলার সুন্দলপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক না থাকায় প্রতিবেশী কিশোর সাকিব ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দিত এবং রাস্তাঘাটে উত্ত্যক্ত করত।

মোবাইল ফোনে ভিডিও কলে খারাপ অঙ্গভঙ্গি করত। গত সোমবার দিবাগত রাতে তরুণীর বসত ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে সাকিব। পরে দরজা খুললে মুহূর্তের মধ্যে সে ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা তরুণীর ভগ্নিপতি রুমের দরজায় খুলে সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তাদের বসতঘরে ধর্ষণ করে সাকিব।

স্থানীয় সূত্রে জানা যায় তাদের হাতে নাতে অনৈতিক অবস্থায় পাওয়া যায়, ছেলেটি মেয়েটির বয়েসের চেয়ে ২ বছরের ছোট হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেয়।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া আরও বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com