1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
মুমূর্ষ অবস্থায়ও খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন: মো. শাহজাহান - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

মুমূর্ষ অবস্থায়ও খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন: মো. শাহজাহান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ Time View

সালাহ উদ্দিন সুমন:বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বেগম খালেদা জিয়াকে অনেক অসম্মান করা হয়েছে, আল্লাহ উনার সম্মান রেখেছেন। এই জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েও সম্মানীত হয়েছেন, আজকে মুমূর্ষ অবস্থায়ও তাঁকে আল্লাহ সম্মানিত করেছেন।

সারা পৃথিবীর মানুষ তাঁর জন্য মর্মাহত হয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিএনপি যদি চায় তাঁর চিকিৎসার জন্য সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন। সারা দুনিয়ার মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও আপোষহীন নেত্রীর জন্য দোয়া করছে।

মঙ্গলবার বিকালে নোয়াখালী পৌরসভার মাষ্টার পাড়ায় জেলা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, জিয়াউর রহমান যখন যুদ্ধে যান, তখন দুটি নাবালক সন্তান নিয়ে বেগম খালেদা জিয়া সংগ্রাম করে বেঁেচ ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরে উনি বিএনপিকে তিনবার ক্ষমতায় নিয়েছেন। আবার আজকে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন, আল্লাহ হয়তো উনার জীবনটাকে এভাবে লড়াইয়ের জন্যই তৈরী করেছেন।

তাই আমাদের এই মুহুর্ত্বের বড় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের আপোষহীন নেত্রীকে নেক হায়াত দান করেন। আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালাই হোক আমরা তা মেনে নিব, আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করার শক্তি আমাদের কারোই নেই। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ্য হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের মাঝে ফিরে আসুক।

দোয়া মাহফিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com