নোযাখালী প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ওসহযোগী সংগঠনের উদ্যোগে করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও পৌরসভার সাবেক মেয়র হারুন অর রশিদ আজাদ।
নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মহিউদ্দিন এর সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদুল ইসলাম কিরন,পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল,জেলা সেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ সবুজ, পৌর বিএনপির সাবেক উপদেষ্টা মফিজ উল্লাহ, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহম্মদ সজিবসহ পৌরসভার বিএনপি অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলেও জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।