1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, চৌমুহনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের হাজীপুরস্থ একটি সেমাই কারখানায় আকস্মিক পরিদর্শন করেন ইউএনও। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করে মোড়কজাত করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই সেমাই ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে, কলেজ রোড সংলগ্ন পাইকারি বাজারগুলোতে মালামাল লোডিং ও আনলোডিং কার্যক্রম তদারকি করার সময় প্রধান সড়কে মালামাল রেখে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান জানান, আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে জনস্বাস্থ্যের সুরক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সড়কে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com