1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে - এন কে টেলিভিশন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু নোয়াখালীতে এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে সন্তানদের মাঠে ও পড়ার টেবিলে আনলে তাঁরা দেশের সম্পদ হিসেবে পরিণত হবে: স্বাস্থ্য সচিব নোয়াখালী কলেজে স্বতঃস্ফূর্ত ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন হঠাৎ বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম

বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান মো.দেলোয়ার হোসেনকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার  সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন। এর আগে,  শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের কামাল উদ্দিন বেপারী বাড়ির মৃত ছায়দল হকের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার ‘দেলোয়ার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ১’শ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন আরও বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com