চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রির সময় বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার স্থানীয় যুবকরা। হামলা করে মাদক ব্যবসায়ী ফেইসবুক লাইভে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্ত ছড়ায়।
এলাকাবাসী জানায়, ইউনিয়নের সোমপাড়া বাজার সংলগ্ন ইসমাইল পালের বাড়ির সুজায়েত উল্লাহ (সুজা) ও তার পরিবার দীর্ঘদিন থেকে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিগত ২৯ এপ্রিল সন্ধ্যায় সুজার মেয়ের জামাই ইয়ামিন সোমপাড়া উত্তর বাজার রহমান বেপারী বাড়ির সামনে প্রকাশ্যে ইয়াবা বিক্রিকালে স্থানীয় মো: রনি বাধা দিলে তাকে হামলার হুমকি দেয়।
এ ঘটনায় রনি ভীত হয়ে তার বন্ধুদের সহযোগিতার জন্য ফোন-কল করলে মাদক ব্যবসায়ী ইয়ামিনও তার শশুর সুজা ও শাশুড়ী একত্রিত হয়ে রনি এবং তার বন্ধু মিলন, মাহবুব, দুলালকে মারধর করে এবং অস্ত্রের মুখে সুজার ঘরে জিন্মি করে রাখে। পরে রনির অন্য বন্ধুরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে সুজা উল্টো ফেইসবুক লাইভে এসে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ক্ষমতাসীন দলের রনি, মিলন, মাহবুব, দুলালসহ অজ্ঞাত ১৫/১৬ জন সন্ত্রাসী তার উপর হামলা করেছে বলে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ায়।
এলাকাবাসী আরো জানায়, সুজায়েত উল্লাহ সুজা ও তার পরিবারের সদস্যগন, সুজা, সুজার'স্ত্রী, বোন,ভাইসহ বার বার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পরেও উপরের মহলের কিছু রাজনীতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় তারা জামিনে মুক্তি পেয়ে আবারও তাদের এই অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের পতনের পরবর্তীতে তাদের মাদক ব্যবসা অতীতের থেকেও অধিক জমজমাট হয়ে উঠেছে।
১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেনসহ স্থানীরা যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ী সুজায়েত উল্লাহ সুজাসহ তার পরিবারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য চাটখিল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।