1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হাতিয়ায় অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক - এন কে টেলিভিশন
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

হাতিয়ায় অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ Time View

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোস্টগার্ডের একটি টিম। এ সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে একাধিকবার বাবুল অস্ত্রসহ আটক হয়েছিলেন। আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com