প্রতিবেদক:২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ধর্মপুর ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এবং নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ইউনিয়নের ২৮শ ১৪ জন সুবিধাভোগী পরিবাদের মাঝে চাল বিতরণ করেন পরিষদের পরিষদের প্রশাসনিক কর্মকতা সঞ্জিত রঞ্জন কর্মকার ও হাফেজ মহিউদ্দিন । এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।