প্রতিবেদক:মাদারীপুরের রাজৈরে নিজের স্ত্রীকে উপেক্ষা করে অন্য নারীর সাথে সংসার করার অভিযোগে সোবহান মোল্লা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত সোবহান মোল্লা উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সোবহান মোল্লার বিবাহিত স্ত্রী লামিয়া আক্তার স্বামীর বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালত আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোবহান মোল্লা দীর্ঘদিন ধরে নিজের স্ত্রীকে ঘরে রেখে অন্য একজনের স্ত্রীর সাথে অবৈধভাবে সংসার চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তাকে আইনের মুখোমুখি হতে হলো।