1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সিলেটে শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

সিলেটে শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৭ Time View

প্রতিবেদক:সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানবাক্স সিলগালা করেছে প্রশাসন। একই সময়ে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের নেতৃত্বে দানবাক্সগুলো সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়।

জানা যায়, বিকেলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি দানবাক্স সিলগালা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। পাশাপাশি এই দানবাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এ বাক্সগুলোতে জমা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com