নিজস্ব প্রতিনিধিঃ
"অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, -এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
বিদায় বেলায় পুলিশ সুপার জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর উত্তরোত্তর ভবিষ্যত সাফল্য কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমান সহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।