বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
সংগঠনটির পথচলা শুরু হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে। বিশেষভাবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান- এর রাজনৈতিক নির্দেশনা ও অনুপ্রেরণায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন,জনাব রুহুল কবির রিজভী-মহোদয়ের তত্ত্বাবধানে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে।
এছাড়াও সংগঠনের সমন্বয় কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করেন কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষার, যার নেতৃত্বে সারাদেশে মোটরযান চালকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সদর উপজেলা কমিটির আহবায়ক আহসান উল্যা, সদস্য সচিব মো: মানিক এবং ১নং সিনিয়র যুগ্ন-আহবায়ক মো: আবদুল আলিম রাশেদ, যুগ্ন-আহবায়ক ছাইদুর রহমান জামশেদ,মো: সিরাজ,রুসুল আমিন, মো:নুর আলম, মো:সোহাগ, মো:রিগান, মো: হেলাল,মো:ইউছুফ।
সদস্যরা হলেন, মো:জহির, মো:ফজলুর রহমান,নুরুল আমিন,শিমুল,আলম,হাসেম,করিম,আজাদ,মো:সামাদ,মো:জামশেদ,মো:সিরাজ,মো:মোবারক,লোকমান,মোস্তফা লিটন,শাহাব উদ্দিন,মাইন উদ্দিন, মো: আলী, বেলায়েত হোসেন,মো:বাবর,মো:রায়হান ৩১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল-নোয়াখালী জেলার আহাবায়ক বেলায়েত হোসেন সিফাত এবং সদস্য সচিব শাহাদাত হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে, রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।