
নোয়াখালীর চরজব্বরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চরজব্বর থানাধীন ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী এলাকার জাফরের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদ (৩১)। তারা সবাই চরলক্ষী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. জাফর নামে একজন পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।