1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত - এন কে টেলিভিশন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৫ নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

নোয়াখালী প্রতিনিধি:
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শান্তনু কুমার দাশ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ইকবাল বাহার আজাদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম কালা, সিরাজ উদ্দিন শাহীন,আশরাফুল এজাজ,জহির উদ্দিন, রফিক উল্যাহ আকতা মিলন,মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী জুনিয়র ফুটবল একাডেমির কোচ রিপন মাহমুদসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন,যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি তাবিথ আউয়াল সহ অনেকে এসময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। বক্তারা এসময় তরুণ প্রজন্মকে বিপথগামিতা, মাদকাসক্ত ও অনৈতিক ক্রিয়াকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ক্রীড়ার বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা প্রয়োজন বলেও দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com