1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ - এন কে টেলিভিশন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার নোয়াখালীতে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র উদ্বোধন নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চাটখিলে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় যুবকদের উপর হামলা নোয়াখালীতে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান

নোয়াখালীতে বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৭ Time View

প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্ল্যান্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হয় না। এছাড়া শ্রম আইন না মেনে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হচ্ছে। চিকিৎসার অভাবে মারা যাওয়া এক শ্রমিকের পরিবারও কোনো ক্ষতিপূরণ পায়নি। তাদের দাবি, চাকরিচ্যুতদের পুনর্বহাল, নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং প্ল্যান্টের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীদের একজন শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী জানান, সকালে প্ল্যান্টে এসে গেট দিয়ে ঢুকতে গেলে দারোয়ান আমাকে চাকরি থেকে অব্যাহতির চিঠি দেয়। অথচ এর আগে আমাকে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি।

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ জানান, আমরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছি। বেতনের অভাবে কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী চিকিৎসা না পেয়ে মারা গেছেন।

প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, ঢাকা অফিস থেকে সকালে ছয়জন স্টাফের অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে। আমি শুধু তাদের কাছে চিঠি পৌঁছে দিয়েছি। এর বাইরে আমার কিছু জানা নেই। বিক্ষোভের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট বৈষম্যের অভিযোগে তারা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য প্ল্যান্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com