1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
শ্রদ্ধা, আলোচনা ও দোয়া: নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ শ্রদ্ধা, আলোচনা ও দোয়া: নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার সুবর্ণচরে স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু,পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা সেনবাগে ‘সুন্দলপুর-৪’ প্রকল্পের খনন শুরু, মিলতে পারে নতুন গ্যাসের উৎস নোয়াখালীতে ডিবির অভিযানে বিয়ার-ইয়াবাসহ আটক ২ নারী ও শিশু সুরক্ষায় জোর, বাল্যবিবাহ রোধে চরজব্বরে জনসচেতনতামূলক সভা সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে

শ্রদ্ধা, আলোচনা ও দোয়া: নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

প্রতিবেদক: নানান কর্মসূচীর মধ্য দিয়ে নোয়াখালীতেও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে  ভোর ৬ টায় নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি। এসময় জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসন, পুলিশ সহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক হারুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বেলা ১১ টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে তথ্য অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com