1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
আ: লীগের হামলার ভয়ে ফাঁকা ঢাকার সড়ক - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

আ: লীগের হামলার ভয়ে ফাঁকা ঢাকার সড়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩৯ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকের লকডাউন কর্মসূচী ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা।

এরমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। ফলে রাজধানীর পাড়া মহল্লার দোকাট পাটে সাধারণ মানুষের আনাগোনাও কমেছে। এছাড়া, রাজধানীর প্রধান সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম চলাচল করছে।

বিশেষ করে গণপরিবহনের সংখ্যা অনেক কম থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে। তারা বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বিরোধীদলগুলোর নানা কর্মসূচীর সময় এভাবে দিনের পর দিন যানবাহনে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতো। এখন আবার আওয়ামী লীগ কর্মসূচীর নামে একই কাজ শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউন কর্মসূচী বাস্তবায়ন করতে চোরাগোপ্তা হামলা ও যানবাহনের আগুন লাগানো অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। এরমধ্যে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এরআগে মঙ্গলবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এরপর রাত ২টা ৮ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সামনে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। রাত ২টা ৩৫ মিনিটের দিকে ১০০ ফুট রোড-সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। এরপর ভোর ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া, গতকাল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতরে দুর্বৃত্তরা চারটি ককটেল রেখে যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয়করে। তাছাড়া, রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে মঙ্গলবার রাত ৮টার দিকে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এর বাহিরে গত কয়েকদিনে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলামোটরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়ে সাধারণ মানুষ। এদিকে, গতকাল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নং দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এছাড়া আরো কয়েকজনকে আটকে করেছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, গতকাল রাজধানীর প্রধান সড়কগুলোতে চিরচেনা সেই যানজট নেই। যানবাহনে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ায় গণপরিবহনসহ সব ধরনের যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে গতকাল তেমন একটা যানজট সৃষ্টি হয়নি। গণপরিবহন কম থাকায় অনেককে ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার দাপট ছিল বেশি। সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সাধারণ যাত্রীরা বলেন, কখন দুর্বৃত্তরা যানবাহনে আগুন দেয় সেই ভয়ে আছি। অন্যদিকে সড়কে গণপরিবহন কম থাকায় চরম বিপাকে পড়েছি। এক জায়গা থেকে দূরের আরেক জায়গায় চাইলেই হেঁটে যাওয়া সম্ভব না। আমিনুল হক নামে এক যাত্রী বলেন, গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বিরোধীদলগুলোর নানা কর্মসূচীর সময় এভাবে দিনের পর দিন যানবাহনে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতো। তখন অনেকই আগুনে পুড়ে মারা গেছে। এখন আবার আওয়ামী লীগ লকডাউন কর্মসূচীর নামে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলাচল করবো। এ বিষয়ে সংযোত হওয়ার আহবান জানান তিনি।

এছাড়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় আগের মত তারা উপস্থিত হচ্ছেন না। যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা । তারা সতর্ক করে বলেন, সহিংসতা অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা বাড়বে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা বাধাগ্রস্তÍ হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজকের লকডাউন ঘিরে যাতে কোন নাশকতামূলক কর্মকান্ড যেন না হয় সে বিষয়ে আমরা নজর রাখছি।

এছাড়া, এর সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com