1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

প্রতিবেদক: জুলাই যোদ্ধা ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের এমপি প্রার্থী ওসমান হাদীর উপর গুলি ও হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মাইজদী টাউন হল মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপি সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হাফিজ, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, আব্দুল করিম মুক্তা, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ আবু হানিফ, ভিপি আলাউদ্দিন আলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির উপর বর্বরোচিত গুলি এটি পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা। সম্প্রতি চট্টগ্রামে বিএনপি নেতা ধানের শীষের প্রার্থীকেও হত্যা চেষ্টা হামলা চালানো হয়।

এটি পরিকল্পিত কিলিং মিশন। এই কিলিং মিশনের সাথে যারা যুক্ত সকল সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় প্রশাসনের নিকট। বক্তারা আরো বলেন, একটি গোষ্ঠী ও দল শুরু থেকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ওই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। তফসিলে ঘোষিত সময় অনুযায়ী আমরা নির্বাচন করতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com