
সালাহ উদ্দিন সুমন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নোয়াখালী পৌরসভার নুরিয়া স্কুল প্রাঙ্গনে পৌরসভার ৮ও ৯ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর সুবর্ণচর আসনের ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি সাবেক সভাপতি শওকত হোসেন দিদারের সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব জি.এস আব্দুজ্জাহের হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিজয করবেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনের রশিদ আজাদ বলেন এ অঞ্চল থেকে মোঃ শাহজাহান হারিকেন মার্কায় ভোট করেছেন সে নির্বাচনে তিনি বিজয় হওয়ার কথা ছিল যদি ভোট কেটে না নিয়ে যেত তাহলে তিনি পৌরসভার নির্বাচিত হই হতেন। পরবর্তী তিনি জাতীয় সংসদ নির্বাচনে ৯১ সালে নির্বাচিত হয়েছেন।
মো.শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি নেতা আবু সালেহ আবদুল্লাহ সবুজ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলে ভোট কাস্ট হবে ৯০% ধানের শীষ মার্কায় পাবে আপনারা প্রমাণ করবেন। আপনাদের সন্তানকে নেত্রী সম্মান করেছে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যেন আপনাদের সেবা করতে পারে আগের মত।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি শহিদুল ইসলাম কিরণ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার কমিশনার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, শহর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল হাই আরাম,নোয়াখালী ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহি উদ্দিন বাবু, নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মোহম্মদ মাসুদ প্রমূখ।
এর আগে নোয়াখালী পৌরসভার নয় নং ওয়ার্ডের কাউন্সিলরের পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুলফিকার আলী ভুট্টু নেতৃত্বে মহিলা মিছিল নিয়ে মহিলা সমাবেশে উপস্থিত হন।
এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম মতিন,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সলিমুল্লাহ বাহার হিরন,নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাৎ হোসেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহীন,নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু’সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply