1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
জাতীয়বাদী প্রজন্ম দলের কবিরহাট উপজেলা কর্মী সম্মেলন - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জাতীয়বাদী প্রজন্ম দলের কবিরহাট উপজেলা কর্মী সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬০৯ Time View

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের কবিরহাট উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নোয়াখালী কবিরহাট উপজেলা ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে জাতীয়বাদী প্রজন্ম দলের ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের নোয়াখালী জেলার সভাপতি ইউসুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি নাজমুল হুদা ফরহাদ।

বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল হোসেন ডালিম, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আবদুল আলীম রাশেদ, সিনিয়ার যুগ্ন-সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান জামশেদ,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন রবিন, সদর উপজেলা প্রজন্ম দলের যুগ্ন-আহ্বায়ক সাদ্দাম হোসেন, নোয়াখালী জেলা প্রজন্ম দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল হান্নান হদয়, কবিরহাট উপজেলা প্রজন্ম দলের কমিটির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জহির, যুগ্ন আহবায়ক মোছাম্মদ তাসলিমা পলি প্রমূখ।

এর আগে বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের কবিরহাট উপজেলার নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে কর্মী সম্মোলানে উপস্থিত হন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রজন্ম দলের সদস্য সচিব সাইদুর রহমান সোহাগ, নোয়াখালী জেলা প্রজন্ম দলের সদস্য মোহম্মদ সিরাজ,নুরুল আমিন,মোহম্মদ ইমাম হোসেন, নোয়াখালী ইউনিয়নের প্রজন্ম দলের সদস্য সচিব মোঃ আলম।

নোয়াখালী কবিরহাট উপজেলা প্রজন্ম দলের কমিটির নবনির্বাচিত আহ্বায়ক হলেন মোহাম্মদ পারভেজ এবং সদস্য সচিব মোহাম্মদ জহির । সিনিয়ার যুগ্ন আহবায়ক মোহাম্মদ জসিম, যুগ্ন আহবায়ক আবেদ হোসেন, সাইফুল ইসলাম তানভীর, মোহাম্মদ জাবেদ, আবু নাঈম, ফয়েজ উল্লাহ পিয়াস, মোহাম্মদ জলিল, নাজমুল হক, মোছাম্মদ তাসলিমা পলি, ফাতেমা আক্তার, আলিয়া বেগমসহ ৭৯ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলা জাতীয়বাদী প্রজন্ম দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com