
সালাহ উদ্দিন সুমন:
তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট সোমবার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে।
টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ১২টি কলেজ। এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুইটি দল সুযোগ পাবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার । নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে জেলা পর্যায়ের খেলাগুলো।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী মডেল কলেজ বনাম বাধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ। ম্যাচে ৬-০ গোলের জয়ে পরের রাউন্ডে ওঠার আনন্দে মেতে উঠে বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ।
শহীদ ভুলু স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী ও আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জেলা কমিটির আহবায়ক মুহাম্মদ ইসমাঈল।
উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ইকবাল বাহার আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ফুটবল কোচ আকবার হোসেন রিদন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ইকবাল হোসেন, ইমরান হোসেন তুহিন, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম শাহীন, নোয়াখালী জেলা ফুবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকার, সাবেক ফুটবলার খেলোয়াড় শেখ আবদুল্যাহ স্বপন, গিয়াস উদ্দিন বাবলু, বেলাল হোসেন ভুট্ট, নোয়াখালী জুনিয়র ফুটবল একাডেমির কোচ রিপন মাহমুদ , ছাত্র প্রতিনিধি নাহিদা সুলতানা ইতু, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সচিব আলা উদ্দিনসহ প্রমুখ।
দ্বিতীয় ম্যাচে ন্যাশনাল মডেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান কলেজের মধ্যকার খেলায় ২ গোলে সমতায় আসায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াখালী বিজ্ঞান কলেজকে পরাজিত করে জয়লাভ করে ন্যাশনাল মডেল কলেজ।
আগামী ২২ নভেম্বর বিকাল ৩.০০টায় শহীদ ভুলু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply