1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ Time View

প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়, অন্যরা সরে যান। আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর এলাকার মৃত মনির আহমদের ছেলে মো. হুমায়ুন কবির (৪০), একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), মৃত সামসুল হকের ছেলে সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং একই ইউনিয়নের মৃত শফি উল্লাহর ছেলে শরিয়ত উল্লা (৪০)।

ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। এসব মামলায় তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com