1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ‘মাদক রাণী’ গ্রেপ্তার - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ‘মাদক রাণী’ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৫৪ Time View

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মাদক মামলার আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘মাদক রাণী’ শাহানাজ বেগম ওরফে শাহানা (৪৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের মন্তাজ মিয়ার বাড়ির বাসিন্দা। তার স্বামী ইমাম হোসেন বাহার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে একলাশপুর ইউনিয়নের মধুরামপুর এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-৩–এর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল এলাকায় নজরদারি বাড়ায়।

পরে অভিযান চালিয়ে মধুরামপুর গ্রামের বাহার মিয়ার বাড়ির সামনে থেকে শাহানাজ বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, যার একটিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, র‌্যাব আসামিকে থানায় সোপর্দ করেছে। নিয়মিত আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com