1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার - এন কে টেলিভিশন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৪ হাজার ৫৩২ টাকাসহ মো. হোসেন ওরফে কালু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার  বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতেমা অটো রাইস মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় কুতুবপুর এলাকার বাসিন্দা মো. হোসেন ওরফে কালুকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫৩২ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com