1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে সকল থানার নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীর জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

নোয়াখালীতে সকল থানার নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীর জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭৩ Time View

প্রতিবেদক: নোয়াখালী জেলার সকল থানার ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’-এ কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধি এবং ভুক্তভোগী-কেন্দ্রিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে দুই দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS)” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সমাজের প্রান্তিক, ঝুঁকিপূর্ণ ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সহায়তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে পুলিশের মানবিকতা, পেশাদারিত্ব ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সার্ভিস ডেস্কে কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। কর্মশালায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর কনসালট্যান্ট লুতফর রহমান, এবং ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মনোসামাজিক সহায়তা, ভুক্তভোগী ব্যবস্থাপনা, স্ট্রেস ম্যানেজমেন্টসহ মাঠপর্যায়ের কার্যক্রম আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com