1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ওসমান হাদিকে গুলি হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ২ - এন কে টেলিভিশন
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪ নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদিকে গুলি হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় বড় অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে আলোচিত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এর সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আর র‌্যাব জানায়, হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা হয়। মোটরসাইকেলটির নম্বর, ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। বিআরটিএর তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিক হিসেবে পাওয়া যায় মো. আব্দুল হান্নান (৪৩)-এর নাম। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-২।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন। আজ সকালে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি : গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ : হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বেসিস-এর সদস্য বলেও জানা গেছে।

আইটি উদ্যোক্তা থেকে অপরাধ সন্দেহভাজন : ফয়সাল করিম মাসুদ ২০১০ সালে ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ প্রতিষ্ঠা করেন। তিনি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তার মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড সরকারের আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধভিত্তিক ‘ব্যাটল অব ৭১’ নামের একটি কম্পিউটার গেম তৈরি করে।

নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা : ফয়সাল করিম একসময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান কামালের নির্বাচন সমন্বয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হাদির সঙ্গে ঘনিষ্ঠতা ও সন্দেহ : সাম্প্রতিক সময়ে ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন স্থানে ওসমান হাদির সঙ্গে ফয়সাল করিমের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের চেহারার সঙ্গে হামলাকারীর মিল থাকায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, তিনি দীর্ঘদিন ধরে ওসমান হাদিকে অনুসরণ করছিলেন।

আগের মামলার ইতিহাস : ২০২৪ সালের অক্টোবরে আদাবরে একটি অফিসে ১৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় ফয়সাল করিমের বিরুদ্ধে মামলা হয়। সে সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে র‌্যাব। হাইকোর্ট থেকে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে জামিন পান। জামিনে থাকা অবস্থায় এবার ওসমান হাদিকে গুলির ঘটনায় তার নাম উঠে এসেছে।

৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা : হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযান জোরদার করা হয়েছে এবং দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com