1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বেগমগঞ্জে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন - এন কে টেলিভিশন
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে জরাজীর্ণ ঘরে পঁচাভাত দিয়ে ইফতার করা সেই অসহায় নারীর ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ছাত্রদলের নাছির মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান মসজিদের দানবাক্সের টাকার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪ নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেগমগঞ্জে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনেরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন।

ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মন্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্ত পুলিশ ঘটনার সাত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো.হাসান, মো.আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমূখ।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে,জড়িতদের গ্রেপ্তার হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com