1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরি - এন কে টেলিভিশন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা নোয়াখালীতে ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২২ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আলপনা বেগম। এর আগে, গত ২-৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে যে কোন এক সময়ে উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটেয়ায়ারী বাড়িতে এই চুরির এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সোলাইমান ও তার পরিবারের সকল সদস্য বাড়ির বাহিরে অবস্থান করায় তাদের বাড়ির রক্ষণাবেক্ষণ করেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি তিনি ঢাকাতে ডাক্তার দেখাতে যান। ওই সময় তিনি সৌদি প্রবাসী সোলাইমানের পাকা ভবনের দরজা,জানালা বন্ধ করে যান।

গত সোমবার সন্ধ্যায় ভবনে ঢুকে তিনি দেখতে পান ভবনের কিচেন রুমের এগজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরে ঢুকে ৭টি সিলিং ফ্যান,গ্যাসের সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ দেড় লক্ষ টাকার মালামাল এবং প্রবাসীর বাবা সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালামের পুরষ্কার প্রাপ্ত বেইজ, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি নিয়ে যায়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলে মোন্নাফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com