
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এমপি বলেছেন, বিএনপি নেতা এবং কর্মী সর্বস্ব রাজনৈতিক দল নয়, বিএনপি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দলও নয়, বিএনপি হলো আপামর জনগণভিত্তিক রাজনৈতিক দল।
তিনি আজ নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির এসব কথা বলেন। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি এ আলোচনা সভা আয়োজন করে।
এ সময় মো: শাহজাহান বলেন, “বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তারা নেতা এবং কর্মী সর্বস্ব রাজনৈতিক দল, ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল। বিএনপি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়। বিএনপি হলো আপামর জনগণভিত্তিক রাজনৈতিক দল।
মো: শাহজাহান বলেন, “জনগণকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে জনগণের সমস্যার সমাধান করা যায়, কিভাবে রাস্তা ঘাট অবকাঠামোগত উন্নয়ন করা যায় আজকে ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে পরিকল্পনার গ্রহণ করতে হবে। আমি কি পেলাম, কি পেলাম না এসব নিয়ে ভাববার সময় নাই। “
তিনি আরো বলেন, “মহামতি লেনিন বলেছিলেন যদি রাজনৈতিক কোন সমস্যা হয়, সমাধান করতে যদি আপনি অপারগ হন গো দ্যা পিপল জনগণ আপনাকে সমাধানের পথ দেখিয়ে দিবে। আমি বলি আজকে যদি কেউ পাওয়া -না পাওয়ার বঞ্চনায় লজ্জিত হও, কোন হতাশা যদি থাকে আল্লাহ রওয়াস্তে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবিটাকে সামনে টাঙিয়ে দেখবেন আপনার সকল হতাশা দূর হয়ে যাবে, কোন হতাশা থাকবে না। এটা হলো হতাশার জন্য সবচেয়ে বড় ওষুধ, যদি রাজনৈতিক কর্মী হন।”
তিনি বলেন, “রাজনৈতিক আদর্শের মৃত্যু নাই। পদ পদবী আজ আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু যে আদর্শের রাজনীতি করে, তারা কখনো পরাজিত হয় না, পদ থাকুক আর না থাকুক। তাই আজকে আমাদেরকে আদর্শটাকে বড় করে দেখতে হবে। আমাদেরকে আজকে দলের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। জনগণের স্বার্থটাকে বড় করে দেখতে হবে।”
মো: শাহজাহান বলেন, “ অনেক দল কোন সময় হয়তো অনেক বড় দল ছিল, মানুষের মধ্যে ভালো অবস্থান ছিল, কিন্তু তাদের নেতাকর্মীদের আচরণের কারণে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে দলগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেভাবে নতুন করে জিয়াউর রহমানের উত্থান দেখেছি, তেমনি তৎকালীন একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের পতনও দেখেছি। এজন্য বিএনপির উঙ্থান থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে, ত্যাগের শিক্ষা নিতে হবে, আদর্শের শিক্ষা নিতে হবে। তেমনিভাবে আওয়ামী লীগের পতন থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে, সুন্দর আচরণ করার শিক্ষা নিতে হবে। আমাদের অনেক কর্মী ভুলবশত আবেগবশত পাওয়া না পাওয়ার বেদনাকে কেন্দ্র করে এমন কিছু কর্মে লিপ্ত হয়, যে কর্মটা জনগণ পছন্দ করে না। তাই আমি মনে করি আজকে পহেলা সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে আমাদের শপথ নিতে হবে আর যাই করি আমার কর্মে যেন জনগণের ক্ষতি না হয়, আমার কর্মে যেন আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। “
জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।
Leave a Reply