1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৭ Time View

মো:ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী বাজার মহাসড়ক থেকে দত্তপাড়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সংযোগ সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ প্রতিবাদ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী । এ সময় আন্দোলনকারীরা প্রায় তিন ঘন্টা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।

‎বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী বাজার অংশে এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী এলাকাবাসী।

‎অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে আন্দোলনকারীরা।

‎সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।

‎আবার কেউ কেউ বলছে সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।

স্থানীয়রা বলেন, সদর উপজেলার বটতলী বাজাী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দূর্ভোগ আরও বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

আন্দোলনকারীরা বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com