1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৮০ Time View

মো: ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার ( লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার  সকালে নব-নিযুক্ত সভাপতি কলেজ ক্যাম্পাসে আসলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী ও গভর্নিংবডির অন্যতম সদস্য মনির হোসেন ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্নিংবডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী নব-নিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ আগামী দিনে শিক্ষা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com