1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সাজিনের আকষ্মিক মৃত্যু - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ

নোয়াখালী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সাজিনের আকষ্মিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ Time View

প্রতিবেদক: নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিন উল হক আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার  দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। গ্যাস্ট্রিক ও খিঁচুনি জনিত শারীরিক অসুস্থতার কারনে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি।বর্তমানে তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। ডাক্তারদের পর্যবেক্ষণ ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সাজিনের বাড়ি সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নে। সে পড়ালেখার সুবাদে মাইজদী মাস্টার পাড়া এলাকায় একটি ম্যাসে (বাসায়) থাকতো বলে জানা গেছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com