
প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো.শাহজাহানের সমর্থনে নোয়াখালী পৌরসভার ৮নং ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে সোনাপুর পৌর বাজার মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে নোয়াখালী পৌরসভার ৮নং ও ৯ নং ওয়ার্ডেও থেকে সোনাপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
নির্বাচনী জনসমাবেশ মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো:শাহজাহান কে স্বাগত জানিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোনাপুর পৌর বাজার মাঠে জনসমাবেশে জড়ো হয়েছেন।
নির্বাচনে জনসভা বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, সোনাপুরে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। দোকানদারদের জিম্মি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদ আদায় করা হয়, মুখে কেউ কথা বলল অন্তরে কারো শান্তি নাই। এ অবস্থায় একদিনে তৈরি হয়নি এ অবস্থা তৈরি হয়েছে অনেকদিন সময় লেগেছে।
নোয়াখালী পৌরসভার ৮নং ও ৯ নং ওয়ার্ডের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় সড়ক আরো বড় করা হবে সড়কের পাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে পূর্ণবাসন করা হবে।
এ ব্যবসায়ীরা এখানে অনেক কষ্ট করে ব্যবসা করতে হয় একদিকে সকালে পুলিশ সরিয়েদে বিকেল বেলা আবার দোকান নিয়ে বসতে হয় এভাবে ব্যবসা বাণিজ্য করা যায় না। শুধু বিএনপি নয় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ ব্যবসায়ীদের কাজগুলো করতে হবে। আগামী নির্বাচনে আমরা সুন্দর পরিবেশে করতে চাই। নির্বাচনে মহিলারা যেন লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে ভোট দিতে পারেন এমন একটা পরিবেশ তৈরি করতে হবে।
জনসভায় নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শওকাত হোসেন দিদার এর সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব জি এস আব্দুজ্জাহের হারুনের সঞ্চালনায় বক্তব্য নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ,নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, শহর বিএনপির সাবেক সভপতি আবু নাছের, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদুল ইসলাম কিরন,জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার কমিশনার,জেলা মুক্তিযোদ্ধার সাবেক কামন্ডার ফজলু হক বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply