
প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ সোমবার সোনাপুর কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জিয়াউল হায়দার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর কলেজর অধ্যক্ষ মো: মোয়াজ্জেম হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক রফিক উল্ল্যাহ আকতার মিলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষকবৃন্দ তিনি স্বাগত বক্তব্যের শুরুতেই প্রতিযোগী ও সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষক এবং সকলের প্রতি অনুরোধ রাখেন খেলাধুলায় জয়-পরাজয় আছে, তা মেনে নেওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
তাছাড়া ক্রীড়ার মান উন্নয়নের জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করেন। বক্তব্যের শেষ প্রান্তে জেলা ক্রীড়া অফিস, নোয়াখলীর পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
উক্ত ফুটবল প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ক্রীড়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে বিশদ আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply