1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪ - এন কে টেলিভিশন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছুড়া গুলিতে চারজন গ্রামবাসী আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে।

রোববার সকালে আবারও চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পীডবোট ও নৌকায় করে আসা একদল বালু সন্ত্রাসীরা এলোপাথাড়ি ছড়া গুলি ছুড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com