1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও - এন কে টেলিভিশন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View

প্রতিবেদক: আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ বুধবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/ কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com