1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জমি বিক্রিকে কেন্দ্র করে সুবর্ণচরে সংঘর্ষ, হাসপাতালে ৬ নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা

নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৩৭ Time View

প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাত বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে জড়ো হয়ে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ।

তবে এ বিষয়ে জানতে ইউনিয়ন আওয়ামী লীগের অভিযুক্ত সভাপতি আব্দুর রব ও তার ভাই মো. জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো বিষয় এখনও পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com