1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ছাত্রদলের ইফতারে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া - এন কে টেলিভিশন
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে ছাত্রদলের ইফতারে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯০ Time View

প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াখালীতে ছাত্রদলের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার নোয়াখালী সরকারি কলেজ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল নোসক শাখার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এক আলোচনায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী।

অনুষ্ঠানে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান, সজিব রহমান, বাকি বিল্লাহ তুষার’সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের (সাবেক ও বর্তমান) নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যার অবদান অনস্বীকার্য। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের মানুষের মাঝে গনতন্ত্রের বার্তা দিয়েছেন। বেগম জিয়ার আদর্শ লালন করে আজকের ছাত্রদল আগামী দিনে বাংলাদেশের কান্ডারি হয়ে কাজ করবে এবং এই অঞ্চলে ছাত্রদলের অগ্রযাত্রা জয়জয়কার হবে। ছাত্রদলকে সকল গ্রুপিংয়ের উদ্বে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহব্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com