1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে - এন কে টেলিভিশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জমি বিক্রিকে কেন্দ্র করে সুবর্ণচরে সংঘর্ষ, হাসপাতালে ৬ নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক চৌমুহনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা ২৭ হাজার টাকা নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন: ছাত্রশিবির  সেনবাগে বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার যুবদল নেতার গাড়িতে ধাক্কা, ৩২ বাস আটকে রাখার অভিযোগে দুর্ভোগে যাত্রীরা

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪০৭ Time View

প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে।

শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে বলে জানান শায়রুল কবির খান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

তিনি আরও বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com