1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ - এন কে টেলিভিশন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম

চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

চাটখিল প্রতিনিধি:
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্-এর আয়োজনে শুক্রবার বিকেলে চাটখিল সরকারি মাহবুব কলেজ রোডস্থ হার্ট ল্যান্ড কমিউনিটি সেন্টারে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, বিএনপি নেতা শাহজাহান সাজু, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক (ভিপি ফারুক), বেলায়েত হোসেন শামিম, মিজানুর রহমান, ইউএসএ প্রবাসী শাহাদাত হোসেন টিটু, আহসান উল্লাহ সুজন,শাহাদাত হোসেন হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি মানবিক উদ্যোগের মাধ্যমে তারা দেশের অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।

উল্লেখ, চাটখিল উপজেলার আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উদ্যোগে গঠিত চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক্ দীর্ঘ ১০ বছর ধরে এতদ্ব অঞ্চলে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com