1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি করা যাবে না:মো. শাহজাহান নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

নোয়াখালী প্রতিনিধি:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, “আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।

সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com