1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View

প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে উভয়ে কুশল বিনিময় করেন এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা-গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সফল দায়িত্ব পালন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com