1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর - এন কে টেলিভিশন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত পাওয়া-না পাওয়ার হতাশা নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: মো: শাহজাহান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নোয়াখালীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১ নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ Time View

প্রতিকেদক:নোয়াখালীর সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন পাম্পের কর্মচারী ও স্থানীয়রা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন বলেন, সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল দিয়েছি। বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে গেলে আর দিতে পারিনি। যতক্ষণ তেল ছিল, ততক্ষণ আমরা দিয়েছি। তেল শেষ হয়ে গেছে বলায় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমাদের অফিস কক্ষ ভাঙচুর করে। এই ঘটনায় তিনি চরজব্বার থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com