1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড - এন কে টেলিভিশন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন বেগমগঞ্জে দুই হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ নোয়াখালীর সদরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ৪ জনের কারাদণ্ড কাদির হানিফ ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দুই মানবিক চিকিৎসকের স্মরণে শোকসভা, স্মৃতিচারণে অশ্রুসিক্ত নোয়াখালী নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সমাবেশ সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা নোয়াখালীতে মোটরসাইকেলে তিন তরুণকে লক্ষ্য করে গুলি, আহত ২

নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬৯ Time View

প্রতিবেদক: নোয়াখালীতে রুপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ এর অপরাধে বেলায়েত হোসেন নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।

তবে রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রুপালী ব্যাংক জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মকালে এ কর্মকর্তা ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ভাবে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন।

পরর্বতীতে সে টাকাগুলো আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগ দাখিল করে। শুনানি শেষে আদালত অভিযুক্ত আসামিকে ১৮৬০ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com