1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ - এন কে টেলিভিশন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা ভাঙচুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৫ নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা

হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ Time View

প্রতিবেদক: সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার রাষ্ট্রীয় অঙ্গীকার থাকলেও নোয়াখালী সদর উপজেলার হায়দার মিয়ার হাট ভূমি অফিসের চিত্র সম্পূর্ণ উল্টো।

এখানে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না বলে অভিযোগ উঠেছে। নামজারি (মিউটেশন) করতে চাওয়া হয় অতিরিক্ত টাকা। প্রতিবাদ করলে গালিগালাজ এবং হয়রানির হুমকির বিষয়টি এখন এই কার্যালয়ে ‘ওপেন সিক্রেট’।

অনুসন্ধানে দেখা গেছে, নোয়াখালী সদর উপজেলার হায়দার মিয়ার হাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো. আবদুল মতিন প্রকাশ্যেই অর্থ লেনদেন করছেন। ভিডিও চিত্রে তাকে টাকা গ্রহণ করতে দেখা গেলেও অদৃশ্য এক শক্তির প্রভাবে তিনি বহাল তবিয়তে রয়েছেন। অভিযোগ আছে, তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলেও তা মাঝপথেই গায়েব হয়ে যায়।

ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামজারি সম্পন্ন করতে ১২ লাখ টাকা নেয়া হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলো টাকার বিনিময়ে দ্রুত সেবা পেলেও সাধারণ মানুষের ফাইল পড়ে থাকে মাসের পর মাস।

আবুল কাশেম নামে একজন ভুক্তভোগী জানান, মাত্র দুই হাজার টাকার কাজের জন্য তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা না দেয়ায় তিন মাস ধরে তার ফাইল আটকে রাখা হয়েছে।

অ্যাডভোকেট উত্তম নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে সেবাগ্রহীতাদের ‘বের হয়ে যা’ বলে ধমক দেয়া এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

দূর-দূরান্ত থেকে আসা বৃদ্ধ ও সাধারণ মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও কর্মকর্তা চা পান বা মোবাইল ফোনে ব্যস্ত সময় কাটান, কিন্তু ফাইল দেখেন না।

বাদশা মিয়া নামে একজন ভুক্তভোগী জানান, ‘ওনার কাছে গেলে ভিক্ষার মতো টাকা চায়। টাকা না দিলে ধমক দিয়ে বের করে দেয়। আমরা সাধারণ মানুষ কোথায় যাব?’

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরা দেখে এড়িয়ে যান অভিযুক্ত নোয়াখালী সদর উপজেলার হায়দার মিয়ার হাট ভূমি কর্মকর্তা মো. আবদুল মতিন। গণমাধ্যমকর্মীদের সামনে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিষয়টি নিয়ে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, নির্দিষ্ট করে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তবে আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com