1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু - এন কে টেলিভিশন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫০ Time View

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন এবং আজকের প্রভাতের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) হিসেবে রয়েছেন আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় বাংলাদেশের জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নয়া সকালের সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্ত খবরের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ। কোষাধ্যক্ষ পদে রয়েছেন বর্তমানের জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন আমার বার্তার জেলা প্রতিনিধি রনি চৌধুরী ইমন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, ইসলামিক টিভির প্রতিনিধি কামরুল হাসান কানন এবং নারী সদস্য হিসেবে আমাদের খবরের প্রতিনিধি নুসরাত রুমু।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুসহ অন্যান্য সদস্যরা দেশ ও জনগণের স্বার্থে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com