1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র উদ্বোধন - এন কে টেলিভিশন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে স্বামীকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি, অনিয়ম তদন্তে কমিটি গঠনের আহ্বান নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কাচারিঘরে অস্ত্র তৈরির অভিযোগ, বন্দুক ও সরঞ্জামসহ আটক সাইফুল ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু নোয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৪০ Time View

প্রতিবেদক: যুব সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ জীবনের দিকে এগিয়ে নিতে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম-এ কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজন করা হয় জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও সরাসরি ভার্চুয়াল সম্প্রচার।

নোয়াখালী স্থানীয় সরকারের উপ-পরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোমায়রা ইসলাম,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া,সদস্য ভিপি শহীদুল ইসলাম কিরন,নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম কালা ও সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ইকবাল বাহার আজাদ, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম শাহীন।

এমপি মো: শাহজাহান বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্ম গড়ে তুলবে। এ উদ্যোগ তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ উদ্বোধনের মধ্য দিয়ে নোয়াখালী জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com