1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. nktelevisioninfo@gmail.com : nktelevision :
নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন - এন কে টেলিভিশন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪১ Time View

প্রতিবেদক:নোয়াথালীতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(শুক্রবার, ২২ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ,মোঃ মহিউদ্দিন।

নোয়াখালী পৌরসভার ইসলামীয়া রোডের হক ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত মোস্তাক আহাম্মদের ছেলে নুর আলম (৫১), ১৯ নং চরমটুয়া ইউনিয়নের মৃত জালাল আহাম্মদের ছেলে মোঃ বেলাল হোসেন (২৪), আন্ডারচর ইউনিয়নের , মোঃ আজাদের ছেলে ইসমাইল হোসেন রানা (২৭),।

ডিবি সূত্রে জানা যায়,নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি, ওসি’র, সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com